ভর্তি চলছে ২০২৭ শিক্ষাবর্ষে প্লে থেকে তৃতীয় শ্রেণি। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফিতে ৩০% ছাড়

হোম / আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

কুরআন ও সুন্নাহর আলোকে বিজ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সুষম সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার।

কেন এভারগ্রিন কুরআন অ্যান্ড সায়েন্স স্কুল?

বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা প্রধানত দুইটি ধারায় বিভক্ত। মাদ্রাসা শিক্ষাব্যবস্থা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে গড়ে ওঠা আদর্শিক শিক্ষার ধারক, যা ব্যক্তি গঠন ও ইসলামি আদর্শনির্ভর সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ইতিহাসে এই শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমে অসংখ্য আলেম ও ত্বলাবা সৃষ্টি করেছে। তবে পরিবর্তনশীল বিশ্বের চাহিদায় সময়োপযোগী ও সৃজনশীল মানুষ তৈরিতে এটি কিছুটা পিছিয়ে রয়েছে।

অন্যদিকে, প্রচলিত জেনারেল শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুললেও এর ভিত্তি সেক্যুলারিজম, বস্তুবাদ ও জাতীয়তাবাদে প্রোথিত। ফলে শিক্ষার্থীরা পেশাগত সাফল্য অর্জন করলেও ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও আত্মিক জ্ঞানে পিছিয়ে থাকে।

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, স্ক্রিন নির্ভরতা ও পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন এক গভীর সংকট তৈরি করেছে। এই বাস্তবতায় প্রজন্মকে সুরক্ষা, দিকনির্দেশনা ও ভারসাম্যপূর্ণ শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এভারগ্রিন কুরআন অ্যান্ড সায়েন্স স্কুল।

লক্ষ্য ও উদ্দেশ্য

হিফযুল কুরআনসহ দ্বীনি শিক্ষার পাশাপাশি ভাষা হিসেবে আরবি ও ইংরেজিকে বিশেষ গুরুত্ব দিয়ে আত্মস্থ করানো এবং বিজ্ঞানসহ প্রয়োজনীয় জাগতিক ধারণা দেওয়ার মাধ্যমে কুরআন-সুন্নাহর জ্ঞানসম্পন্ন যুগসচেতন একটি প্রজন্ম গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। যারা হবে নৈতিক, দায়িত্বশীল ও দ্বীনদার ডাক্তার, আলেম, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। একইসাথে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল হবে, ইনশাআল্লাহ।

আমাদের মৌলিক বৈশিষ্ট্যাবলি

  • বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় (শোনা, বলা, পড়া ও লেখা) সমন্বিত ভাষাগত দক্ষতা অর্জন।
  • অষ্টম শ্রেণি শেষে এসএসসি, দাখিল বা ক্বওমী ধারায় অধ্যয়নের সুযোগ।
  • প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পাবলিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে সর্বোচ্চ মান অর্জনের সক্ষমতা তৈরি।
  • মাধ্যমিক পর্যায়ের মধ্যেই আল-কুরআনের সাবলীল অনুবাদে দক্ষতা অর্জন।
  • ফলাফলের পাশাপাশি ইসলামী শিষ্টাচার, নৈতিকতা ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব।
  • আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি, খেলাধুলা ও সায়েন্স রিসোর্সসহ আদর্শ ইসলামী পরিবেশ।
  • শিক্ষকদের জন্য চাইল্ড সাইকোলজি, ক্লাস ম্যানেজমেন্ট ও দক্ষ পাঠদান বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ।

শিক্ষার্থীদের ইউনিফর্ম

ছেলে শিক্ষার্থী

সাদা পাঞ্জাবিসাদা পায়জামাসাদা সুতার টুপিসাদা সু

মেয়ে শিক্ষার্থী

সাদা হিজাবসাদা ফ্রক ও গ্রিন পাইপিংসাদা পায়জামাকালো সু

পরিচালনা পর্ষদ

মুফতী মনোয়ার হোসাইনকো-ফাউন্ডার ও চেয়ারম্যান

খতিব, বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ, বগুড়া

হাসান মাহমুদ সুজনকো-ফাউন্ডার ও ডিরেক্টর

বিএসসি, এমএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাক্তন গবেষণা কর্মকর্তা, আইসিডিডিআর,বি, মহাখালী

মো: রাকিব চৌধুরীকো-ফাউন্ডার ও ডিরেক্টর

বিবিএ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। পরিচালক, মারকাযুত ত্বাকওয়া মাদ্রাসা

আব্দুল্লাহ আল ইমরানকো-ফাউন্ডার ও ডিরেক্টর

বিএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয়

রুহুল মোয়াজ্জেম সজলকো-ফাউন্ডার ও ডিরেক্টর

বিএসএস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

উপদেষ্টামণ্ডলী

অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত উপদেষ্টামণ্ডলীর দিকনির্দেশনায় এভারগ্রিন পরিচালিত হয়।

শায়খ প্রফেসর মোখতার আহমাদ
শায়খ প্রফেসর মোখতার আহমাদডিরেক্টর, ড্যাফোডিল সেন্টার ফর ইসলামিক স্ট্যাডিজ, ঢাকা
মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম কাসেমী
মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম কাসেমীপরিচালক, জামি’আতুল ইমান, ঢাকা। ভাইস চেয়ারম্যান, ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটি, বাংলাদেশ
মুফতি সালমান আহমাদ
মুফতি সালমান আহমাদচেয়ারম্যান, দ্বীনিয়াত বাংলাদেশ
শায়খ মাসউদ আহমেদ
শায়খ মাসউদ আহমেদপ্রিন্সিপাল, আল ইমান সেন্টার অ্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল। ইমাম ও খতিব, বারিধারা জামে মসজিদ, ঢাকা
মুফতি জুবায়ের আহমাদ
মুফতি জুবায়ের আহমাদপ্রিন্সিপাল, ইসলামিক দাওয়াহ ইনস্টিটিউট, মুগদা, ঢাকা
ইঞ্জিনিয়ার সাইফুর রহমানফাউন্ডিং প্রিন্সিপাল, বিকন আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা। সাবেক শিক্ষক, বুয়েট
ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান
ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসানপ্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাদ্রাসাতুল কুরআন, ঢাকা। চেয়ারম্যান, আল-কুরআনের ভাষা ইনস্টিটিউট, ঢাকা
মাহবুব উল আলম
মাহবুব উল আলমব্রিগেডিয়ার জেনারেল (অব:), বাংলাদেশ সেনাবাহিনী

নিজে এসে দেখে যান এভারগ্রিন

ক্যাম্পাস ঘুরে দেখুন, শিক্ষকদের সাথে কথা বলুন এবং কারিকুলাম সম্পর্কে জানুন।

কল করুনআবেদন করুন