ভর্তি চলছে ২০২৭ শিক্ষাবর্ষে প্লে থেকে তৃতীয় শ্রেণি। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফিতে ৩০% ছাড়

২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে · ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩০% ছাড়

রংপুরের একটি ইসলামিক স্কুল

কুরআনের আলোয়
বিজ্ঞানের পথে

হিফযুল কুরআন ও দ্বীনি শিক্ষার সাথে NCTB সমমানের জেনারেল শিক্ষা। আপনার সন্তান হবে নৈতিক, দায়িত্বশীল ও দ্বীনদার ডাক্তার, আলেম, ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী, যে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল হবে, ইনশাআল্লাহ।

  • NCTB সমমানের কারিকুলাম
  • কমপক্ষে ৫ পারা হিফজ
  • হারামমুক্ত দ্বীনি পরিবেশ
এভারগ্রিন ক্যাম্পাস ভবন
শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্ত

প্লে থেকে ৯ম

এসএসসি বা দাখিল পর্যন্ত দশ বছরের পূর্ণ পাঠ পরিকল্পনা

৫+ পারা হিফজ

মেধা অনুসারে পরিপূর্ণ হিফজের ব্যবস্থা

৩০০+ হাদিস

বিষয়ভিত্তিক হাদিস মুখস্থ

৩টি ভাষা

বাংলা, আরবি ও ইংরেজি: শোনা, বলা, পড়া ও লেখা

এভারগ্রিনের রঙিন শ্রেণিকক্ষ

কেন এভারগ্রিন

দুনিয়া ও আখিরাত, দুটোর জন্যই একটি স্কুল

মাদ্রাসা শিক্ষা নৈতিকতা ও চরিত্র গঠনে অনন্য, তবে পরিবর্তনশীল বিশ্বের চাহিদায় কিছুটা পিছিয়ে। জেনারেল শিক্ষা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে, কিন্তু ধর্মীয় মূল্যবোধে পিছিয়ে রাখে। এভারগ্রিন এই দুই ধারাকে এক করেছে: কুরআন ও সুন্নাহর আলোকে বিজ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সুষম সমন্বয়।

স্ক্রিন নির্ভরতা ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে আমরা প্রজন্মকে দিচ্ছি সুরক্ষা, দিকনির্দেশনা ও ভারসাম্যপূর্ণ শিক্ষা, একটি হারামমুক্ত দ্বীনি পরিবেশে।

আমাদের সম্পর্কে আরও পড়ুন

আমাদের বিশেষ মনোযোগ

এভারগ্রিনের শিক্ষা যেখানে আলাদা

হিফজুল কুরআন

প্রত্যেক শিক্ষার্থীর জন্য সহীহ তিলাওয়াত, কমপক্ষে পাঁচ পারা এবং মেধা অনুসারে পরিপূর্ণ হিফজের ব্যবস্থা।

আরবি ও ইংরেজি

দশম শ্রেণির মাঝেই কুরআনের সাবলীল অনুবাদ ও আরবিতে কথোপকথন, সাথে ইংরেজির চারটি স্কিলে দক্ষতা।

অ্যাক্টিভিটি ভিত্তিক শিক্ষা

আন্তর্জাতিক স্বীকৃত কার্যক্রমভিত্তিক পদ্ধতিতে শেখা হয় স্বতঃস্ফূর্ত, আনন্দদায়ক ও কার্যকর।

আখলাক ও মূল্যবোধ

সাপ্তাহিক ও মাসিক আয়োজনের মাধ্যমে দ্বীনের আমলি দিকগুলো প্রতিদিন অনুশীলন।

পৃথক শ্রেণিকক্ষ

তৃতীয় শ্রেণির পর থেকে ছেলে ও মেয়ের জন্য পৃথক শ্রেণিকক্ষ এবং পৃথক শিক্ষক-শিক্ষিকা।

অভিভাবকদের নিয়ে পরিকল্পনা

অভিভাবকদের জন্য দ্বীনি শিক্ষা, নাসীহা প্রোগ্রাম, বইপাঠ এবং আলেমদের ইসলাহি দারস।

প্লে গ্রুপ থেকে কেজি

Evergreen-এ আপনার সন্তান কী শিখবে?

বয়স ও শ্রেণি অনুযায়ী ধাপে ধাপে দক্ষতার বিকাশ।

১. বাংলা

  • প্লে: স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ ও বস্তু দেখে উপযুক্ত বর্ণ শনাক্ত করতে, বলতে ও লিখতে পারবে।
  • নার্সারি: স্বরচিহ্নসহ ও স্বরচিহ্ন ছাড়া ২–৩ অক্ষরের শব্দ চেনা, বানান করে পড়া ও লেখা।
  • কেজি: কারচিহ্ন ব্যবহার করে শব্দ ও বাক্য গঠন, দ্রুতপঠন, পাঠ-অনুধাবন এবং শ্রুতিলিখন।

২. ইংরেজি

  • প্লে: বর্ণের Phonics Sound এবং Capital ও Small Letters চিনতে, বলতে ও লিখতে পারবে।
  • নার্সারি: বর্ণ দিয়ে শব্দ গঠন এবং সহজ CVC শব্দ পড়তে ও লিখতে পারবে।
  • কেজি: CVC শব্দ পড়া, A/An-এর ব্যবহার এবং সহজ বাক্য গঠন।

৩. গণিত

  • প্লে: ১–৩০ পর্যন্ত বাংলা ও ইংরেজি সংখ্যা বলা-লেখা এবং ছবি গুনে সংখ্যা শনাক্ত।
  • নার্সারি: ১–৬০ পর্যন্ত সংখ্যা বলা-লেখা এবং জোড়-বিজোড় সংখ্যা শনাক্ত।
  • কেজি: ১–১০০ পর্যন্ত সংখ্যা চেনা, বলা-লেখা এবং যোগ-বিয়োগ।

৪. আরবি ভাষা

  • প্লে: পৃথক আরবি হরফের আকৃতি চেনা এবং সহজ নির্দেশ বুঝে সাড়া দেওয়া।
  • নার্সারি: ২৯ হরফের মাখরাজ অনুশীলন ও পরিচিত বস্তু আরবিতে বলা।
  • কেজি: ফাতহা, কাসরা, দাম্মাহ এবং ৩–৪ হরফের সংযুক্ত শব্দ পড়া-লেখা।

৫. কুরআন

  • প্লে: খাবার ও কাজের আগে বিসমিল্লাহ, তিলাওয়াত শুনে আগ্রহ ও সম্মানজনক আচরণ।
  • নার্সারি: সূরা ফাতিহা ও কিছু সূরা মৌখিকভাবে, হরফের মাখরাজ অনুশীলন।
  • কেজি: শেষ দশ সূরা মুখস্থ, মৌলিক তাজবিদ ও সংযুক্ত আরবি শব্দ পড়া।

৬. আদব ও আখলাক

  • প্লে: সালামের জবাবে আদব, বিসমিল্লাহ ও কুরআন শোনার সময় সম্মান।
  • নার্সারি: সালাতের ভঙ্গি, পরিচ্ছন্নতা এবং প্রাণী-উদ্ভিদের প্রতি সদয় আচরণ।
  • কেজি: পাঁচ ওয়াক্ত সালাতের নাম, পূর্ণ সালাত আদায় এবং ওজু, গোসল ও তায়াম্মুমের ধাপ অনুশীলন।

দশ বছরের পূর্ণ পাঠ পরিকল্পনা

হরফ পরিচিতি থেকে এসএসসি বা দাখিল

পূর্ণ কারিকুলাম দেখুন

বয়স ৪ থেকে ৬

প্রাক-প্রাথমিক

প্লে, নার্সারি ও কেজি। হরফ পরিচিতি, কায়দা ও আম্মাপারা, সাথে বাংলা, ইংরেজি ও গণিত।

বয়স ৭ থেকে ১১

প্রাথমিক: ১ম থেকে ৫ম

২য় শ্রেণি থেকে হিফজ শুরু। NCTB সমমানের কাস্টমাইজড বই, সাথে কুরআন, আরবি ও ইসলাম শিক্ষা।

বয়স ১২ থেকে ১৪

মাধ্যমিক: ৬ষ্ঠ থেকে ৮ম

বাংলা মিডিয়াম NCTB বই, হিফজ চলমান। অষ্টম শ্রেণি শেষে শিক্ষাধারা নির্বাচন।

বয়স ১৫+

এসএসসি, দাখিল বা ক্বওমী

আলেম হতে ইচ্ছুকদের ২ বছরে কাফিয়া জামাতের জন্য প্রস্তুতি, সাথে এসএসসি। কলেজে ইচ্ছুকদের জেনারেল বিষয়ে পূর্ণ গুরুত্ব।

এক্সট্রা কারিকুলার এক্টিভিটি

হারামমুক্ত কার্যক্রমে আত্মবিশ্বাসী শিশু

  • হাতে-কলমে বিজ্ঞানচর্চা
  • তথ্যপ্রযুক্তি ও প্রোগ্রামিং
  • অংকন ও ক্যালিগ্রাফি
  • শরীরচর্চা ও কারাতে
  • তিলাওয়াত ও নাশিদ
  • কুইজ, বিতর্ক ও আবৃত্তি
বিজ্ঞান কর্নারে শিক্ষার্থীরা
ক্যাম্পাস ভিডিওর একটি দৃশ্য

ভিডিও

এক নজরে আমাদের ক্যাম্পাস

সম্পূর্ণ গ্যালারি দেখুন

আমাদের টিম

দক্ষ ও আন্তরিক শিক্ষকবৃন্দ

চাইল্ড সাইকোলজি, ক্লাস ম্যানেজমেন্ট ও দক্ষ পাঠদান বিষয়ে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ।

সকল ৮ জন শিক্ষককে দেখুন
রাকিব চৌধুরীপ্রিন্সিপাল
আব্দুল্লাহ আল ইমরানভাইস-প্রিন্সিপাল
উম্মু নুসাইবামহিলা অ্যাডমিন ও আরবি শিক্ষিকা
আব্দুল্লাহ আল মামুনসহকারী শিক্ষক, আরবি

উপদেষ্টামণ্ডলী

দেশবরেণ্য আলেম ও শিক্ষাবিদদের দিকনির্দেশনায়

অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত উপদেষ্টামণ্ডলীর দিকনির্দেশনায় এভারগ্রিন পরিচালিত হয়।

শায়খ প্রফেসর মোখতার আহমাদ
শায়খ প্রফেসর মোখতার আহমাদডিরেক্টর, ড্যাফোডিল সেন্টার ফর ইসলামিক স্ট্যাডিজ, ঢাকা
মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম কাসেমী
মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম কাসেমীপরিচালক, জামি’আতুল ইমান, ঢাকা। ভাইস চেয়ারম্যান, ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটি, বাংলাদেশ
মুফতি সালমান আহমাদ
মুফতি সালমান আহমাদচেয়ারম্যান, দ্বীনিয়াত বাংলাদেশ
শায়খ মাসউদ আহমেদ
শায়খ মাসউদ আহমেদপ্রিন্সিপাল, আল ইমান সেন্টার অ্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল। ইমাম ও খতিব, বারিধারা জামে মসজিদ, ঢাকা
মুফতি জুবায়ের আহমাদ
মুফতি জুবায়ের আহমাদপ্রিন্সিপাল, ইসলামিক দাওয়াহ ইনস্টিটিউট, মুগদা, ঢাকা
ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান
ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসানপ্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাদ্রাসাতুল কুরআন, ঢাকা। চেয়ারম্যান, আল-কুরআনের ভাষা ইনস্টিটিউট, ঢাকা
মাহবুব উল আলম
মাহবুব উল আলমব্রিগেডিয়ার জেনারেল (অব:), বাংলাদেশ সেনাবাহিনী

পরিচালনা পর্ষদ ও সকল উপদেষ্টা দেখুন

ক্যাম্পাস জীবন

নিরাপদ ও আনন্দময় পরিবেশ

সম্পূর্ণ গ্যালারি দেখুন

ভর্তি প্রক্রিয়া

পাঁচটি সহজ ধাপ

  1. ১অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করুন অথবা অফিস থেকে সংগ্রহ করুন
  2. ২শিক্ষার্থীর দুই কপি ছবি ও জন্মনিবন্ধন
  3. ৩অভিভাবকের (পুরুষ) দুই কপি ছবি ও এনআইডির ফটোকপি
  4. ৪শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি
  5. ৫নির্ধারিত ফি পরিশোধ
অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করুন

টিউশন ফি

ফিপ্লে – ৩য় শ্রেণি
মাসিক ফি
বেতন৳২,৫০০
এককালীন ফি
ভর্তি (এককালীন)৳১০,০০০

আর্লি অ্যাডমিশন অফার

ভর্তি ফিতে ৩০% ছাড়

১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি হলে ভর্তি ফি ৳১০,০০০ এর পরিবর্তে মাত্র ৳৭,০০০।

সব ফি বাংলাদেশি টাকায়।

পেমেন্ট সম্পর্কিত তথ্য

  • ভর্তি ফি ভর্তির সময় পরিশোধ করতে হবে।

সাধারণ জিজ্ঞাসা

কোন কোন শ্রেণিতে ভর্তি নেওয়া হচ্ছে?

২০২৭ শিক্ষাবর্ষে প্লে, নার্সারি, কেজি এবং ১ম থেকে ৩য় শ্রেণিতে ভর্তি নেওয়া হচ্ছে।

কোন কারিকুলাম অনুসরণ করা হয়?

জেনারেল বিষয়ে NCTB সমমানের পাঠ্যক্রম, সাথে কুরআন, আরবি ও ইসলাম শিক্ষার নিজস্ব কারিকুলাম।

আমার সন্তান কি হিফজ করতে পারবে?

জি। ২য় শ্রেণি থেকে হিফজ শুরু হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য কমপক্ষে পাঁচ পারা এবং মেধা অনুসারে পরিপূর্ণ হিফজের ব্যবস্থা রয়েছে।

ছেলে ও মেয়েদের কি আলাদা ক্লাস হয়?

তৃতীয় শ্রেণির পর থেকে ছেলে ও মেয়ের জন্য পৃথক শ্রেণিকক্ষ ও পৃথক ব্যবস্থাপনা। ছেলেদের ক্লাস পুরুষ শিক্ষক এবং মেয়েদের ক্লাস মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়।

অষ্টম শ্রেণির পর কী হবে?

শিক্ষার্থী এসএসসি, দাখিল বা ক্বওমী ধারা বেছে নিতে পারবে এবং সে অনুযায়ী তাকে প্রস্তুত করা হবে।

সব প্রশ্ন দেখুন

নিজে এসে দেখে যান এভারগ্রিন

ক্যাম্পাস ঘুরে দেখুন, শিক্ষকদের সাথে কথা বলুন এবং কারিকুলাম সম্পর্কে জানুন।

কল করুনআবেদন করুন